ফোন ডিস্ট্রিবিউশনের জন্যই বানানো

ক্যাশ পেলে সেল,
বাকি থাকলে প্লেসমেন্ট।

অর্ডার, প্লেসমেন্ট, কালেকশন, প্রমো ক্লেইম, টার্গেট, IMEI স্টক আর ক্যাশ-ব্যাংক — পুরো ডিস্ট্রিবিউশন ব্যবসা এক জায়গায়, মোবাইল থেকেই।

✓কার্ড লাগবে না✓2 মিনিটে সেটআপ✓বাংলা ও English
Hello, Tanvir
Today: ৳32,700 cash from 2 collections
Today
This month
Last month
Sale (cash)
৳1,05,800
Placed to shops
৳1,26,200
Promo given
৳1,200
Cash & bank
৳9,82,400
Cash collected
Targets
Samsung64%
Xiaomi38%
Realme100%

সাধারণ POS সফটওয়্যারে যা নেই

বাকি দিলেই সেটাকে সেল ধরে নেয়। প্রমোর টাকা খাতায় হারায়। টার্গেটের হিসাব এক্সেলে। ডিস্ট্রিবিউটরের আসল সমস্যাগুলোর জন্যই DistroHub।

দোকানে 5 লাখের মাল, অথচ সেল দেখায় 5 লাখ

আসলে হাতে এসেছে 2 লাখ। DistroHub-এ ক্যাশ এলেই শুধু সেল — বাকিটা প্লেসমেন্ট, আলাদা করে দেখা যায়।

প্রমো দিলাম দোকানে, কোম্পানি দিল পরের মাসে

কোন IMEI-তে কত প্রমো দিলেন, কতটা ক্লেইম হলো, কত এলো — সব মিলিয়ে রাখে।

টার্গেট পূরণ হলো কিনা, মাস শেষে জানা যায়

প্রতিদিন দেখুন কত হলো, কত বাকি, দিনে কয়টা লাগবে আর পূরণ হলে কত ইনসেনটিভ।

ফিচার

ডিস্ট্রিবিউশনের প্রতিটা ধাপের জন্য

অর্ডার বুকিং

দোকান বা SR অর্ডার দেয়, অফিস এক চাপে প্লেসমেন্ট বা ক্যাশ সেল হিসেবে ডেলিভারি দেয়।

প্লেসমেন্ট ≠ সেল

বাকিতে দেওয়া মাল প্লেসমেন্ট হিসেবে থাকে। কোন IMEI কতদিন ধরে দোকানে — সব দেখা যায়।

ক্যাশ পেলে সেল

দোকান যা বিক্রি করল টিক দিন, যত টাকা পেলেন লিখুন। আংশিক টাকা? বাকিটা প্লেসমেন্টেই থাকে।

প্রমো → ক্লেইম → টাকা

দোকানকে দেওয়া প্রমো নিজে থেকে হিসাব হয়। কোম্পানির কাছে ক্লেইম, টাকা এলে মিলিয়ে নিন।

টার্গেট ও ইনসেনটিভ

লিফটিং, সেকেন্ডারি বা সেল-আউট — যেভাবে কোম্পানি গোনে। কত বাকি, কত পাবেন।

IMEI স্টক

বক্সের বারকোড ক্যামেরায় স্ক্যান। প্রতিটা হ্যান্ডসেট গোডাউনে, দোকানে না বিক্রি — এক সার্চে।

ক্যাশ ও ব্যাংক

ক্যাশ, বিকাশ, নগদ, ব্যাংক — কোন অ্যাকাউন্টে কত, কোথা থেকে এলো, কোথায় গেল।

দোকানের POS

IMEI স্ক্যান করে বিক্রি, কোটেশন, কাস্টমারের বাকি আর ফেরত — মোবাইল দোকানের সব।

রোল ও অনুমতি

মালিক, ম্যানেজার, SR, হিসাবরক্ষক — কে কোন সেকশন দেখবে বা বদলাবে, আপনি ঠিক করবেন।

অ্যাক্টিভিটি লগ

কে, কখন, কোথায়, কী করল — প্রতিটা কাজের রেকর্ড, প্রতিটা সেকশনে।

পরিষ্কার রিপোর্ট

ক্যাশ-ভিত্তিক সেল, মার্জিন, প্লেসমেন্টের শুরু-শেষ, এজিং, ক্যাশ বুক — যেকোনো তারিখে।

SR-এর জন্য মোবাইল

মাঠ থেকে SR অর্ডার, প্লেসমেন্ট, কালেকশন করে। মালিক অফিসে বসে লাইভ দেখেন।

কিভাবে কাজ করে

একটা উদাহরণ: 10টা ফোন, ৳1,00,000

1প্লেসমেন্ট

রহিম টেলিকমে 10টা ফোন দিলেন। টাকা পাননি।

প্লেসমেন্ট৳1,00,000
সেল৳0
2কালেকশন

দোকান 6টা বিক্রি করল। আপনি পেলেন ৳50,000, প্রমো দিলেন ৳1,200।

সেল (ক্যাশ)৳50,000
প্রমো — কোম্পানি দেবে৳1,200
3বাকি থাকল প্লেসমেন্ট

4টা ফোন দোকানে, আর বিক্রি হওয়া ফোনের কিছু টাকা বাকি।

দোকানে মাল৳40,000
প্লেসমেন্ট বাকি৳48,800
কাদের জন্য

যার যেটা দরকার, তার জন্য আলাদা প্যানেল

ডিস্ট্রিবিউশন হাউস
Samsung, Xiaomi, Realme, vivo, OPPO… যে ব্র্যান্ডই হোক
  • অর্ডার, প্লেসমেন্ট ও কালেকশন
  • প্রমো, ব্যাক মার্জিন, ইনসেনটিভ ক্লেইম
  • কোম্পানির কাছে দেনা-পাওনা
  • SR টিম ও তাদের অনুমতি
ডিস্ট্রিবিউটর হিসেবে শুরু →
মোবাইল দোকান
রিটেইল শোরুম, মার্কেটের দোকান
  • IMEI স্ক্যান করে ঝটপট বিক্রি
  • কোটেশন, ফেরত, কাস্টমারের বাকি
  • প্রতিদিনের লাভ
  • ক্যাশ, বিকাশ, ব্যাংকের হিসাব
দোকান হিসেবে শুরু →
মালিক ও ম্যানেজার
যিনি ব্যবসার পুরো ছবিটা দেখতে চান
  • এক নজরে ক্যাশ, বাকি, স্টক
  • কার্ড ছুঁলেই বিস্তারিত
  • কে কী করল — অ্যাক্টিভিটি লগ
  • মাস / বছর / কাস্টম তারিখের রিপোর্ট
ফ্রি ট্রায়াল →
মোবাইল অ্যাপের মতো

ফোনের হোম স্ক্রিনে রাখুন

আলাদা অ্যাপ ডাউনলোড লাগবে না। ব্রাউজারে খুলে একবার যোগ করলেই অ্যাপের মতো চলে — পুরো স্ক্রিনে, আইকন সহ।

Android (Chrome)
  1. 1উপরের ⋮ মেনু চাপুন
  2. 2“Add to Home screen / Install app” বেছে নিন
iPhone (Safari)
  1. 1নিচের শেয়ার বাটন চাপুন
  2. 2“Add to Home Screen” বেছে নিন
প্রাইসিং

সহজ দাম। প্রথম 15 দিন ফ্রি।

মোবাইল দোকান
Shop

একটা ফোনের দোকান চালানোর সব কিছু

৳499/ মাস
প্রথম 15 দিন সম্পূর্ণ ফ্রি
  • IMEI স্ক্যান করে বিক্রি (POS)
  • কোটেশন ও কাস্টমারের রিটার্ন
  • কাস্টমারের বাকি ও আদায়
  • স্টক, লো-স্টক অ্যালার্ট
  • ক্যাশ, বিকাশ, ব্যাংক হিসাব
  • লাভ-ক্ষতি রিপোর্ট
  • 3 জন ইউজার
ফ্রি ট্রায়াল শুরু করুন
সবচেয়ে জনপ্রিয়
ডিস্ট্রিবিউটর
Distributor

অর্ডার থেকে প্রমো ক্লেইম পর্যন্ত পুরো হিসাব

৳1,999/ মাস
প্রথম 15 দিন সম্পূর্ণ ফ্রি
  • অর্ডার বুকিং → ডেলিভারি
  • প্লেসমেন্ট → ক্যাশ সেল কনভার্ট
  • আংশিক পেমেন্ট, কমিশন ছাড়
  • প্রমো → কোম্পানির কাছে ক্লেইম
  • টার্গেট, ইনসেনটিভ, ব্যাক মার্জিন
  • রোল ও অ্যাক্টিভিটি লগ
  • 8 জন ইউজার (SR সহ)
ফ্রি ট্রায়াল শুরু করুন
বড় ডিস্ট্রিবিউশন হাউস
Distributor Pro

অনেক SR, অনেক দোকান — কোনো লিমিট নেই

৳3,999/ মাস
প্রথম 15 দিন সম্পূর্ণ ফ্রি
  • Distributor-এর সব কিছু
  • যত খুশি ইউজার ও SR
  • কাস্টম রোল যত খুশি
  • অগ্রাধিকার সাপোর্ট
  • পুরনো ডাটা ইমপোর্টে সাহায্য
ফ্রি ট্রায়াল শুরু করুন

কার্ড লাগবে না · ট্রায়াল শেষে প্ল্যান বেছে নিন, বিকাশ / নগদ / ব্যাংকে পেমেন্ট · সব দাম ভ্যাট ছাড়া

সাধারণ প্রশ্ন

প্লেসমেন্ট আর সেলের পার্থক্য কিভাবে রাখে?+

দোকানে বাকিতে মাল দিলে সেটা প্লেসমেন্ট — সেল না। যখন টাকা পান, শুধু সেই ক্যাশটুকু সেল। 10 হাজারের মাল দিয়ে 4 হাজার পেলে সেল 4 হাজার, বাকি 6 হাজার প্লেসমেন্ট হিসেবে থেকে যায়।

প্রমোর টাকা কোম্পানির কাছ থেকে কিভাবে ট্র্যাক হয়?+

প্রমো স্কিম একবার বসিয়ে দিন। দোকানে মাল বিক্রি হলে প্রমো নিজে থেকে হিসাব হয়, দোকানের বাকি থেকে কাটা যায়। মাস শেষে এক ক্লিকে ক্লেইম, টাকা পেলে 'received'।

SR কি সব দেখতে পারবে?+

না। প্রতিটা রোলের জন্য সেকশন ধরে অনুমতি ঠিক করা যায় — যেমন SR শুধু নিজের দোকান আর নিজের কালেকশন দেখে, হিসাবরক্ষক শুধু টাকার দিক।

মোবাইল থেকে চালানো যাবে?+

হ্যাঁ। পুরো সফটওয়্যার মোবাইলের জন্য বানানো। SR দোকানে দাঁড়িয়ে ক্যামেরায় IMEI স্ক্যান করে প্লেসমেন্ট বা কালেকশন করতে পারে।

বাংলা না ইংরেজি?+

দুটোই। উপরের বাংলা | EN বাটনে যেকোনো সময় বদলান।

ট্রায়াল শেষে কি হবে?+

15 দিন পর প্ল্যান বেছে নিলেই সব ডাটা নিয়ে চালিয়ে যাবেন। কিছুই মুছে যায় না।

আজই হিসাব গুছিয়ে ফেলুন

15 দিন সব ফিচার ফ্রি। পছন্দ হলে তবেই প্ল্যান।

DistroHub — ফোন ডিস্ট্রিবিউটর ও মোবাইল দোকানের হিসাব সফটওয়্যার